ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণ এক মাইলফলক অর্জন করলেন জস বাটলার। সাবেক ইংলিশ অধিনায়ক স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রান ছাড়িয়ে গেছেন। ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে তিনি এই কীর্তি গড়লেন।
চলমান ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে ৪৬ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার পথে বাটলার এই মাইলফলক স্পর্শ করেছেন। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে তার আগে ১৩ হাজারের ক্লাবে নাম লেখান অ্যালেক্স হেলস। ৪৯৯ ইনিংসে হেলসের রান ১৩ হাজার ৮১৪। ৪৩১ ইনিংসে বাটলারের রান এখন ১৩ হাজার ৪৬।
গতকাল তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে অফ স্পিনার ডম বেসকে ছক্কায় উড়িয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ৩৪ বছর বয়সী বাটলার। বাকি ছয় ব্যাটারের মধ্যে সবার ওপরে আছেন ‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ৪৫৫ ইনিংসে তার সংগ্রহ ১৪ হাজার ৫৬২ রান। বাকিরা হলেন- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি, পাকিস্তানের শোয়েব মালিক, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড।
ইউরোপ-ভিয়েতনামের স্বপ্ন দেখিয়ে নেপালকে পেল বাফুফে
মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হাসিনের আক্রমণের শিকার শামি