আফজাল হোসেনের জন্মদিনে তারার মেলা

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

নন্দিত অভিনয়শিল্পী, চিত্রকর, পরিচালক আফজাল হোসেনের কাছে জীবনটা সুন্দরভাবে উপভোগের। তিনিও তাই নানাভাবে উপভোগ করে থাকেন সময়গুলো। কখনো কবিতায়, কখনো অভিনয়ে, শিল্পের নানান মাধ্যমে বিচরণের কারণে জীবনকে উপভোগের ব্যাপারটা তার জন্য আরও সহজ হয়। সেই জীবনটা আজ ৭১ বছরে পদার্পণ করেছে। 

আফজাল হোসেনের ৭১ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই গতকাল তাদের নিয়মিত আয়োজন তারকাকথনকে বিশেষ অনুষ্ঠানে পরিণত করে।  

আফজাল হোসেনকে শুভেচ্ছা জানাতে ও তাকে নিয়ে কথা বলতে স্টুডিওতে তারার মেলা বসে। পরে দুপুরে চ্যানেল আই স্টুডিওতে জমকালো পরিবেশে বসে দেশের এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্মোৎসব। তারকাকথনের বিশেষ এই অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব ত্রপা মজুমদার।

জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তার পরিবারের সদস্যদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। আবুল হায়াত, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী ও মডেল নোবেল প্রমুখ।  

এছাড়া, আফজাল হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন জগতের অনেকেই বার্তা দিয়েছেন, ছবি শেয়ার করেছেন। অনুষ্ঠানে আফজাল হোসেনকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। এরপর কেক কেটে উদযাপন করা হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে একে একে অতিথিরা স্মৃতিচারণ করেন এই বহুমুখী শিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ও সম্পর্ক নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত