নীলফামারীতে ‘ভিসা প্রতারকদের সম্রাট’ গ্রেপ্তার

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে ‘ভিসা প্রতারকদের সম্রাট’ বলে খ্যাত সেলিম মিয়া (২৭) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে জেলার কিশোরীগঞ্জ থানাধীন বেলতলী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (২০ জুলাই) নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল সূত্রে জানানো হয়, নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমানের নেতৃত্বে একাধিক আভিযানিক দল যৌথভাবে শনিবার রাতে বেলতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভিসা প্রতারক সেলিম মিয়াকে গ্রেপ্তার করে।

মিডিয়া সেল থেকে জানানো হয়, সেলিম মিয়া একজন ভিসা প্রতারক। তিনি বিভিন্ন এলাকার যুবকদের বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। তাকে একাধিকবার ধরতে গেলে তিনি পালিয়ে যায়। অবশেষে সূকৌশলে সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

নীলফামারীর কিশোরীগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আসামির বিরুদ্ধে থানায় ভিসা প্রতারণার বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত