মানুষ গাড়ি কেনে ব্যবহারের জন্য। কিন্তু নেইমারের মতো সুপারস্টারেরা তাদের বিলাসবহুল গ্যারেজের শোভা বর্ধনের জন্যও মোটা অংকের টাকায় গাড়ি কেনেন! বিশ্বাস না হলে জানুন ব্রাজিল সুপারস্টারের লিমিটেড এডিশনের নতুন গাড়ি কেনার গল্প।
ব্যাটম্যান সিনেমার রবার্ট প্যাটিনসনের ‘ব্যাটমোবাইল’ গাড়িটির কথা সিনেমাপ্রেমীদের মনে থাকবেই। অদ্ভুতদর্শন নেই গাড়িটিতে বেশ কিছু ফিচার আছে। ব্যাটম্যানের ভক্ত হিসেবে নেইমার এবার সেই গাড়িটিই কিনে নিয়েছেন ১৫ লাখ ডলার বা ১৮ কোটি টাকায়। ওয়ার্নার ব্রাদার্সের বানানো মাত্র ১০টি বিশেষ সংস্করণের ব্যাটমোবাইলের মধ্যে একটি। নেইমার অর্ধেক দামেই গাড়িটি কিনেছেন।
ব্যাটমোবাইল গাড়িটি লম্বায় ৪.৬৫ মিটার আর চওড়ায় ২.৮ মিটার। মোড়ানো কার্বন ফাইবার আর কেভলার দিয়ে গাড়টির বডি তৈরি করা হয়েছে। এতে আছে ৫২৫ হর্সপাওয়ারের ৬.২ লিটার ভি-৮ ইঞ্জিন। সিনেমায় ব্যবহৃত গাড়ির মতোই এটি স্মোক বোম্ব ছুড়তে পারে। এতে আছে একটি রেপ্লিকা জেট ইঞ্জিন, একটি অকার্যকর মেশিনগান এবং ব্যাটম্যান ও রবিনের ককপিটের আদলে তৈরি দুই আসনের বসার জায়গা!
এত টাকায় গাড়ি কিনলেও নেইমার সেটি ব্যবহার করতে পারবেন না, মানে রাস্তায় চালাতে পারবেন না! কারণ. ব্রাজিল এবং ইউরোপীয় সড়ক আইনে এই গাড়ি রাস্তায় চালানো নিষিদ্ধ। তাই অর্থাৎ এটি শুধু তার বিলাসবহুল গ্যারেজের শোভা হয়েই থাকবে। নেইমারের সেই গ্যারেজে আগে থেকেই আছে অডি আর৮ স্পাইডার ভি১০ প্লাস, ফেরারি পুরোসাঁগে, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্সের মতো সুপারকার।
অবিশ্বাস্য জয়ে টানা তৃতীয় ফাইনালে ইংল্যান্ড
২৪০ স্ট্রাইকরেটে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আন্দ্রে রাসেল
এশিয়া কাপ বয়কট করতে পারে ভারত-শ্রীলঙ্কা-আফগানিস্তান