২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে সাড়া ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এবার ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজন করতে চায় দেশটি। ২০৩৬ অলিম্পিকের বিডে অংশ নিয়েছে দেশটি। শেষ পর্যন্ত সফল হলে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে কাতার অলিম্পিক গেমসের স্বাগতিক হওয়ার কৃতিত্ব অর্জন করবে।
এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেন, '২০৩৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য কাতার অলিম্পিক কমিটি (কিউওসি) আনুষ্ঠানিক বিড জমা দিয়েছে। কাতারের ক্রীড়াঙ্গনে আরও একটি মাইলফলক যুক্ত হলো। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট বিশেষ করে ২০২২ সালে কাতার বিশ্বকাপ সফলভাবে আয়োজনের রেকর্ড বিডে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে।'
এছাড়া তুরস্ক, ভারত, ইন্দোনেশিয়া ও চিলি বিড নিশ্চিত করেছে বলে খবর। সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, মিশর, ইতালি, জার্মানি, ডেনমার্ক ও কানাডাও ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চায় বলে জানা গেছে।
২০২৪ অলিম্পিক হয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে, ২০২৮-এ হবে যুক্তরাষ্ট্রে আর ২০৩২'র অলিম্পিক হবে অস্ট্রেলিয়ায়।
বিশ্বকাপ জয়ী ও গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের ৯ বছরের সংসার ভেঙে গেলো
রিয়ালের ১০ নম্বর জার্সি পাচ্ছেন এমবাপ্পে