মাদারীপুরের শিবচরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” অনুষ্ঠানে অংশ নিয়েছে শিবচর উপজেলা প্রশাসন, জুলাই আন্দোলনের যোদ্ধারা, শহীদ পরিবারবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ শনিবার সকালে শিবচর উপজেলা প্রশাসন, উপজেলা সমাজ সেবা কার্যালয় ও উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় এর আয়োজন উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত সকলেই জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং জাতি গঠনে দুর্নীতি ও বৈষম্যহীন একটি মানবিক সমাজ নির্মাণের শপথ নেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের একটি প্রামাণ্য ভিডিওচিত্রও প্রদর্শিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইখা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা মেহজাবিন, উপজেলা ভেটেনারী সার্জন ডা. গোলাম মোস্তফা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৌরভ রেজা শিহাব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা গোলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান, জুলাই আন্দোলন নিহত ও আহত পরিবারের সদস্যসহ উপজেলা প্রশাসন ও পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপস্থিত সবাই জুলাই পুনর্জাগরণের চেতনায় সমাজ বিনির্মাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মান্দায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত