মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০)। রবিবার (২৭ জুলাই) ভোররাতে অসুস্থ হয়ে পড়লে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সারোয়ার হোসেন নান্নু। বুকব্যথার অভিযোগে প্রথমে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ভোর ৪টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্নুর বাড়ি শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই গ্রামে। তিনি প্রয়াত রাজ্জাক মোল্লার ছেলে। এছাড়া মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবের ফুপাতো বোনের জামাই ছিলেন তিনি।
জেল সুপার মো. এনায়েতুল্লাহ আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি চলতি বছরের ৫ মে থেকে একটি হত্যা ও মারামারির মামলায় কারাবন্দি ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অটোরিকশার কর্মবিরতি