দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯৪ জন। সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১২ জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৮ জন, যাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৩৫ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯২৩ জন, যার মধ্যে ১১ হাজার ৬৮০ জন পুরুষ ও আট হাজার ২৪৩ জন নারী বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ঝালমুড়ি বিক্রেতার বাড়ির বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা! ভুল স্বীকার পল্লী বিদ্যুতের