কুড়িগ্রামে ডিবির ভুয়া সদস্য আটক

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০২:১৯ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ঝুঁকিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে নারিকেল তলা মোড় থেকে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। 

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রংপুরের বাসিন্দা মোস্তাফিজার রহমান ও স্থানীয় খলিলুর রহমান রংপুরের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আটক দুইজনে মিলে এক নারীর কাছ থেকে চাকরি সংক্রান্ত বিষয়ে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেন। এ সময় তারা নারীর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও চেষ্টা চালান। ঘটনার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে। পরে তাদের ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত