ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বৃহস্পতিবার সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ইন্ডিয়া চ্যাম্পিয়নস ও পাকিস্তান চ্যাম্পিয়নস এর। তবে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতীয় দল ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে।
এর আগে এই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচও বয়কট করেছিল ভারত। ভারতের সেমিফাইনাল ম্যাচ বয়কটের কারণে ফাইনালে চলে গেছে পাকিস্তান।
বৃহস্পতিবার আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস।
ট্রাভেল-টেক কোম্পানির সহপ্রতিষ্ঠাতা নিশান্ত পিত্তি এক বিবৃতি দিয়েছেন, 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নেশিপ অব লিজেন্ডসে অসাধারণ পারফরম্যান্স করার জন্য আমরা টিম ইন্ডিয়াকে সাধুবাদ জানাই। আপনারা আমাদের জাতিকে গর্বিত করেছেন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সেমিফাইনাল শুধু আরেকটি খেলা নয়, সন্ত্রাস ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। আমরা ভারতের সঙ্গে আছি। আমরা এমন কোনও ইভেন্টকে সমর্থন করি না যেটা সন্ত্রাসবাদকে উৎসাহী করে এমন দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা করে।'
এই বছরের এপ্রিলে জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় বহু ভারতীয় পর্যটক নিহত হলে দুই দেশের ক্রীড়া সম্পর্কে অবনতি ঘটে।
এশিয়ান কাপের জন্য ঋতু-আফিদাদের সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চায় বাফুফে
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হওয়ায় সরে দাঁড়াল স্পনসর প্রতিষ্ঠান