পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা বাড়ল

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম

জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত পুলিশ সদস্যদের জন্য মাসিক ঝুঁকি ভাতা বাড়িয়েছে সরকার। গত সোমবার (২৮ জুলাই) যুগ্ম সচিব মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঘোষণাকৃত এ মাসিক ঝুঁকি ভাতা অর্থ বিভাগ থেকে চাকরি (বাংলাদেশ পুলিশ) (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫-এর অনুচ্ছেদ-২৬ সংশোধনসংক্রান্ত এসআরও জারির তারিখ থেকে কার্যকর হবে। পরবর্তী জাতীয় বেতন স্কেল (নবম বেতন স্কেল)-এ ঝুঁকি ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কনস্টেবল পদে চাকরির শুরু থেকে ৫ বছর পর্যন্ত মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ১ হাজার ৮০০ টাকা; ৫+ থেকে ১০ বছর পর্যন্ত ২ হাজার ১৬০ টাকা; ১০+ থেকে ১৫ বছর পর্যন্ত ২ হাজার ৬৪০ টাকা; ১৫+ থেকে ২০ বছর পর্যন্ত ৩ হাজার টাকা এবং চাকরির বয়স ২০+ থেকে তদূর্ধ্ব হলে মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ৩ হাজার ৬০০ টাকা।

নায়েক পদে পদে চাকরির শুরু থেকে ৫ বছর পর্যন্ত মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ২ হাজার ৪০ টাকা; ৫+ থেকে ১০ বছর পর্যন্ত ২ হাজার ৪০০ টাকা; ১০+ থেকে ১৫ বছর পর্যন্ত ২ হাজার ৮৮০ টাকা; ১৫+ থেকে ২০ বছর পর্যন্ত ৩ হাজার ৪৮০ টাকা এবং চাকরির বয়স ২০+ থেকে তদূর্ধ্ব হলে মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ৪ হাজার ৮০ টাকা।

এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) গ্রেড-১৪ পদে চাকরির শুরু থেকে ৫ বছর পর্যন্ত মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ২ হাজার ১৬০ টাকা; ৫+ থেকে ১০ বছর পর্যন্ত ২ হাজার ৬৪০ টাকা; ১০+ থেকে ১৫ বছর পর্যন্ত ৩ হাজার ২৪০ টাকা; ১৫+ থেকে ২০ বছর পর্যন্ত ৩ হাজার ৮৪০ টাকা এবং চাকরির বয়স ২০+ থেকে তদূর্ধ্ব হলে মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ৪ হাজার ৫৬০ টাকা।

এসআই/সার্জেন্ট/টিএসআই (গ্রেড-১০) পদে চাকরির শুরু থেকে ৫ বছর পর্যন্ত মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ৩ হাজার ২৪০ টাকা; ৫+ থেকে ১০ বছর পর্যন্ত ৩ হাজার ৮৪০ টাকা; ১০+ থেকে ১৫ বছর পর্যন্ত ৪ হাজার ৫৬০ টাকা; ১৫+ থেকে ২০ বছর পর্যন্ত ৫ হাজার ৪০০ টাকা এবং চাকরির বয়স ২০+ থেকে তদূর্ধ্ব হলে মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ ৬ হাজার ৪৮০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত