দেশের বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের একমাত্র সংগঠন “বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন” সরকারি নিবন্ধন পেয়েছে। গত বুধবার (৩০ জুলাই) সহকারী নিবন্ধক, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর এই নিবন্ধন দেয়।
অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটির মেম্বার ডা. তৌফিক আহমেদ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
সংগঠনের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন ও সদস্যসচিব সহযোগী অধ্যাপক ডা. মির্জ্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম এক যৌথ বিবৃতিতে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাসহ স্বাস্থ্যবিভাগীয় সকল কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে ও দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে কাজের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই দুই চিকিৎসক নেতা বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তা।
