প্রিয়াঙ্কার ইঙ্গিতপূর্ণ পোস্ট

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম

বলিউডের বাতাসে যখন শাহরুখ খানের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বন্দনা চলছে, ঠিক এমন আবহের মধ্যে ‘সাহসী’ তথা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পোস্টে দেশিগার্ল বলে খ্যাতি অর্জন করা এই তারকা উল্লেখ করেছেন,‘বেচারি হওয়ার চেয়ে বোল্ড হওয়া ভালো!’ তবে প্রিয়াঙ্কার শেয়ার করা পোস্টের লেখার থেকেও বেশি নজর কাড়ে সঙ্গে থাকা ছবিটি। 

প্রিয়াঙ্কার ইনস্টা স্টোরিতে জ্বলজ্বল করছে বলিউডের এভারগ্রিন নায়িকা রেখার মুখ। যিনি বরাবর নিজের শর্তে জীবনযাপন করেছেন। কঠিন সময়ে হাজারও কটাক্ষের মুখোমুখি হয়েও নিজের সঙ্গে আপোস করেননি। ব্যক্তিগতজীবনে প্রিয়াঙ্কাও তাই। বলিউডের লবিবাজি, রাজনীতিতে তিতিবিরক্ত হয়ে পশ্চিমী বিনোদুনিয়ায় পা বাড়াতে হয় তাকে। শোনা যায়, কিং খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চাউর হতেই নাকি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা। 

সেই প্রেক্ষিতেই এবার  বলিউড বাদশার জাতীয় পুরস্কারজয়ের পর প্রিয়াঙ্কার ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে দুইয়ে-দুইয়ে চার করল নেটপাড়া! নেটিজেনদের একাংশের অনুমান ‘শাহরুখের পুরস্কার প্রাপ্তিতেই কি প্রিয়াঙ্কার এমন সাহসী পোস্ট!’ কেন? একাংশ আবার তার কারণও ব্যাখ্যা করলেন। তাদের বক্তব্য, একসময়ে ইন্ডাস্ট্রির তৎকালীন ‘লিডিং ম্যান’ অমিতাভের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা রটতেই অনেক তাবড় তারকাদের বিরাগভাজন হতে হয়েছিল রেখাকে। প্রেমের নামে হতে হয়েছিল কলঙ্কের ভাগীদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত