বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল আইকন। অভিনয়, প্রযোজনা, ব্যবসা এবং মানবিক কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই নিজের উপস্থিতি জানান দেওয়া এই তারকা এবার নতুন এক সম্ভাবনার খবর দিয়ে আলোচনায় এসেছেন। হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একটি নতুন প্রকল্পে কাজ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, বলিউডে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের পর তিনি নতুন একটি আন্তর্জাতিক প্রকল্প নিয়ে এগোচ্ছেন, যেখানে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে। যদিও প্রকল্পটির নাম, গল্প কিংবা অন্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। তবে তার এই ইঙ্গিতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ভক্তরা।
প্রিয়াঙ্কার ভাষ্য, আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করতে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। তিনি জানান, হলিউডে ক্যারিয়ারের শুরুতে তার জন্য বিশেষভাবে কোনো চরিত্র বা গল্প তৈরি করা হতো না। বরং নিজের যোগ্যতা প্রমাণ করেই ধীরে ধীরে জায়গা করে নিতে হয়েছে তাকে।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েক এবং পেনেলোপে ক্রুজের মতো অভিনেত্রীদের ক্যারিয়ার বরাবরই তাকে অনুপ্রাণিত করেছে। তাদের পথচলা অনুসরণ করেই তিনি আন্তর্জাতিক পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করার সাহস পেয়েছেন।
হাসপাতালে নৃত্য পরিচালক জাকির হোসেন
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট
“চিকিৎসার জন্য ভারত যাব না”