এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে; দেখে নিন সূচি

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০১:০৮ পিএম

অবশেষে সকল বিরোধ ভুলে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। বিশ্বকাপ সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সপ্তাহখানেক আগে এশিয়া কাপের সূচি প্রকাশ করা হলেও তখন চূড়ান্ত করা হয়নি ভেন্যু ও ম্যাচ শুরুর সময়। এবার সেটা ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই আসর।

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে নিজেদের মাটির বদলে আরব আমিরাতে তারা এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এশিয়া কাপের ম্যাচগুলো। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে লিটন দাসের দল। একদিন পর তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। এছাড়া ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে। গ্রুপের অন্য দুই দল ওমান ও স্বাগতিক আরব আমিরাত। সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে; শুধু সংযুক্ত আরব আমিরাত-ওমানের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

টুর্নামেন্টের নিয়মানুযায়ী, দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের ধাপে। সুপার ফোর পর্বে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য ফাইনালে।

দেখে নিন এশিয়া কাপের সূচি:

তারিখ ও বার

ম্যাচ

গ্রুপ

সময়

ভেন্যু

৯ সেপ্টেম্বর, মঙ্গলবার

আফগানিস্তান-হংকং

‘বি’

রাত ৮টা

আবু ধাবি

১০ সেপ্টেম্বর, বুধবার

ভারত-আরব আমিরাত

‘এ’

৮টা

দুবাই

১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার

বাংলাদেশ-হংকং

বি

৮টা

আবুধাবি

১২ সেপ্টেম্বর, শুক্রবার

পাকিস্তান-ওমান

‘এ’

রাত ৮টা

দুবাই

১৩ সেপ্টেম্বর, শনিবার

বাংলাদেশ-শ্রীলঙ্কা

বি

রাত ৮টা

আবুধাবি

১৪ সেপ্টেম্বর, রবিবার

ভারত-পাকিস্তান

‘এ’

রাত ৮টা

দুবাই

১৫ সেপ্টেম্বর, সোমবার

আরব আমিরাত-ওমান

‘এ’

সন্ধ্যা ৬টা

আবুধাবি

১৫ সেপ্টেম্বর, সোমবার

শ্রীলঙ্কা-হংকং

‘বি’

রাত ৮টা

দুবাই

১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার

বাংলাদেশ-আফগানিস্তান

বি

রাত ৮টা

আবুধাবি

১৭ সেপ্টেম্বর, বুধবার

পাকিস্তান-আরব আমিরাত

‘এ’

রাত ৮টা

দুবাই

১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার

শ্রীলঙ্কা-আফগানিস্তান

‘বি’

রাত ৮টা

আবুধাবি

১৯ সেপ্টেম্বর, শুক্রবার

ভারত-ওমান

‘এ’

রাত ৮টা

আবুধাবি

   

সুপার ফোর

   

২০ সেপ্টেম্বর, শনিবার

বি১-বি২

-

রাত ৮টা

দুবাই

২১ সেপ্টেম্বর, রোববার

এ১-এ২

-

রাত ৮টা

দুবাই

২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার

এ২-বি১

-

রাত ৮টা

আবুধাবি

২৪ সেপ্টেম্বর, বুধবার

এ১-বি২

-

রাত ৮টা

দুবাই

২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার

এ২-বি২

-

রাত ৮টা

দুবাই

২৬ সেপ্টেম্বর, শুক্রবার

এ১-বি১

-

রাত ৮টা

দুবাই

         

২৮ সেপ্টেম্বর, রবিবার

ফাইনাল

-

রাত ৮টা

দুবাই

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত