ওভাল টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেললেন জো রুট। আকাশ দীপের বলে দুই রান নিয়ে পূর্ণ করলেন নিজের ৩৯তম টেস্ট সেঞ্চুরি। গোটা মাঠ জুড়ে তখন "রু-উ-উ-ট!" ধ্বনি। হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে স্যালুট জানালেন ড্রেসিংরুমের দিকে। এরপর ঘটলো আবেগঘন মুহূর্তটি।
ব্যাটিং গ্লাভসের ভেতর থেকে বের করলেন একটি হেডব্যান্ড। মাথায় পরে আঙুল তুললেন আকাশের দিকে—এটা ছিল প্রয়াত ইংলিশ কিংবদন্তি গ্রাহাম থর্পকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি। থর্প ছিলেন রুটের শুরুর কোচিং পর্বের অন্যতম প্রভাবশালী চরিত্র। তাঁকে স্মরণ করে রুটের এই ছোট্ট কিন্তু গভীর শ্রদ্ধা জানানো ভক্ত-সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছে।
ওই সময় মাঠে উপস্থিত ছিলেন রুটের মা-বাবাও, ছেলের এই কীর্তিতে গর্বভরে করতালি দিচ্ছিলেন তাঁরা।
এই সেঞ্চুরির মাধ্যমে জো রুট টেস্ট ক্রিকেটে সর্বাধিক শতরানকারীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন:
-
শচীন টেন্ডুলকার – ৫১
-
জ্যাক ক্যালিস – ৪৫
-
রিকি পন্টিং – ৪১
-
জো রুট – ৩৯*
-
কুমার সাঙ্গাকারা – ৩৮
ক্রিকেট শুধু পরিসংখ্যানের খেলা নয়, আবেগ আর স্মৃতিরও। জো রুট আজ তা আবারও প্রমাণ করলেন।
'শুধু বড় ও শক্ত শরীর থাকলেই হবে না, শরীরের ভেতরে শক্তি থাকতে হবে'
ক্রিকেটে অদ্ভুত ঘটনা, কাউন্টি ক্রিকেট ম্যাচে লেগ সাইডে ৯ ফিল্ডার