লাডারহিলে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে আজ সোমবার জ্বলে ওঠেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। উদ্বোধনী জুটিতে তোলেন ১৩৮ রান। ফারহানের ৭৪ ও সাইমের ৬৬ তে ভর করে পাকিস্তান পায় ৪ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ। জবাব দিতে নেমে দলীয় ১৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কিছুটে ছিটকে পরে উইন্ডিজ।
শেষ ১২ বলে দরকার ছিল ৩৮ রান। শেরফান রাদারফোর্ড থাকায় আশা ছিল। তবে হ্যারিস রউফ ১৯তম ওভারে ১৩ এবং হাসান আলি শেষ ওভারে ১১ রান দেন।
ম্যাচে পাকিস্তান জেতে ১৩ রানে। তাতে সিরিজও নিশ্চিত করে তারা। বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারলেও উইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল সালমান আগার দল।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল উইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৪৪ রান ওঠে। জেওয়েল আন্দ্রে ১৫ বলে ২৪ রান করে ফিরলে জুটি ভাঙে। অধিনায়ক শাই হোপ করেন ৭ রান। ৪০ বলে ৬০ রান করে ক্যারিবিয়ানদের আশা জাগিয়ে রাখেন আলিক আথানেজ। তার ফেরার পর থেকে নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান জেতে। আগের দিন ম্যাচ জেতানো জেসন হোল্ডার শূন্যতে আউট হন।
আর্জেন্টাইন বাজপাখি যাবেন পিএসজিতে!