টটেনহ্যাম ছাড়ার ঘোষণা দেন সন হিউং মিন। সনের বিদায়ে তার বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে টটেনহ্যাম। এমনই খরব স্প্যানিশ দৈনিক এএস-এর।
এএস তাদের এক রিপোর্টে বলছে, টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি রদ্রিগোকে দলে টানতে আগ্রহী। কিলিয়ান এমবাপ্পে রিয়ালে যোগ দেওয়ায় নিয়মিত খেলার সুযোগ কমে গেছে রদ্রিগোর। তবে রদ্রিগো নাকি এই ট্রান্সফার উইন্ডোতে রিয়াল ছাড়তে রাজি নন। ক্লাব বিশ্বকাপে রদ্রিগো খেলেছেন ৯২ মিনিট। অ্যাসিস্ট করেছেন একটি।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে লিভারপুলও দলে ভেড়াতে চায় এমন খবরও আছে। তবে আলেকজান্দার ইসাককে না পেলে তখন অলরেডরা এগোবেন রদ্রিগোর দিকে।
চোট গুরুতর নয় মেসির মাঠে কবে ফিরবেন?
ই-স্পোর্টস বিশ্বকাপ দাবায় চ্যাম্পিয়ন কার্লসেন