উত্তরায় মুগ্ধ মঞ্চ উদ্বোধন

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:১৬ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং মীর মুগ্ধ মঞ্চ কমিটির যৌথ উদ্যোগে জুলাইয়ের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য নির্মিত ‘মুগ্ধ মঞ্চ’ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উত্তরায় নবনির্মিত ‘মুগ্ধ মঞ্চ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে এবং মীর মুগ্ধের বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন প্রমুখ। এ সময় জুলাই আন্দোলনে সব হত্যার দ্রুত বিচার দাবি করেন শহীদ নাঈমা সুলতানার মা আইনুন্নাহার। জুলাই আন্দোলনে আহত আব্দুল আজিজ গুলি চালিয়ে হত্যাকারীদের এক মাসের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত