মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, পাইপগান ও গুলিসহ 'বিকাশ গ্রুপের প্রধান' বিকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, পিস্তলের তিন রাউন্ড ও শটগানের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বিকাশের বিরুদ্ধে অস্ত্র, চাদাবাজিসহ বিভিন্ন অপরাধে ১৫ থেকে ২০টি মামলা রয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিকাশকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আজ বিকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরবে জেলা পুলিশ।