এনসিপির পাঁচ নেতাকে শোকজ

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:২৯ পিএম

এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার ভ্রমণ ও সেই ভ্রমণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির আলোকে পাঁচ নেতাকে নোটিশ দেওয়া হলো। দলের দপ্তর সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এক নোটিশে এই নির্দেশ দেন।

এই পাঁচ নেতা হলেন—এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

তাদের কাছে পাঠানো পৃথক পৃথক নোটিশে বলা হয়, গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদের’ নিকট পূর্বে অবগত করা হয়নি। এমতাবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব জনাব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত