দেব-শুভশ্রীর মতো ফিরছেন রেখা-অমিতাভ!

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৯:১৫ পিএম

প্রায় ৯ বছর পর শ্রাবণসন্ধ্য়ায় পাশাপাশি দেব ও শুভশ্রী। আসন্ন সিনেমা ধূমকেতুর হাত ধরে এই জুটি ফের মন কাড়ল দর্শকের। সিনেপর্দার বাইরে শুভশ্রী ও দেবের প্রেম নিয়ে কম কালি খরচ হয়নি। সেই প্রেমকেই যেন নতুন করে দেখল ভক্তরা। আর তারপর থেকেই সোশালে নানা হিসাবনিকাশ।

সোশ্যালে একের পর এক প্রাক্তন জুটির নাম তুলে আনছেন সিনেপ্রেমীরা। সেই তালিকায় রয়েছেন সালমান খান-ঐশ্বরিয়া রাই, শহিদ কাপুর-কারিনা কাপুর এমনকি রেখা-অমিতাভ বচ্চনও। হ্যাঁ, সিনেপ্রেমীরা মনে করছেন রেখা ও অমিতাভ যদি দেব-শুভশ্রীর মতো ফের জুটি বেঁধে দর্শকদের সামনে আসেন তাহলে কেমন হবে?

সিনেপ্রেমীদের সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে একটি এআই ভিডিও। আর সেই ভিডিও এখন ভাইরাল। ভিডিওতে দেখা যায় বাইকের পিছনে রেখাকে বসিয়ে রাজপথে অমিতাভ। আর অমিতাভের কোমর জড়িয়ে রেখা। সেই ভিডিওতে অবশ্য রয়েছেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চনও। তাকে দেখা যাচ্ছে ফুটপাতে বসে হাউ হাউ করে কাঁদছেন।

বলি অন্দরমহলে অন্যতম চর্চিত জুটি ছিলেন রেখা ও অমিতাভ। ১৯৮০ সালের দিকে রেখা-অমিতাভ জুটি মানেই একপ্রকার ছবি হিট। তবে অমিতাভ বচ্চন কোথাও রেখার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। যদিও আকার ইঙ্গিতে যা বোঝানোর সবটাই বুঝিয়ে দিয়েছিলেন রেখা।

কিন্তু তারা চুপ থাকলেও জয়া বচ্চনের সংসারের ঝড় থেমে থাকেনি। তবে ভাঙন কিংবা ফাটল ধরতে দেননি তিনি কোনোদিন। স্থির করেছিলেন অমিতাভের সঙ্গেই সংসার করবেন। আর ঠিক সেই কারণেই শোনা যায়, জয়া বচ্চন নিজেকে সামলে রেখেছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত