মৃত্যুর আগে সংগীতশিল্পী পাগল হাসানের লেখা ও সুরে তিনটি গান প্রকাশ করেছিল জনপ্রিয় ব্যান্ডদল লালন। এরপর প্রায় দেড় বছর আগে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় পাগল হাসানের। তার চিরচেনা উন্মাদ আবেগকে শ্রদ্ধাভরে স্মরণ করে লালন এবার নতুন গান প্রকাশ করতে যাচ্ছে। গানটির শিরোনাম ‘বাগানের মালি’।
‘তোমারে ফুটাইতে গো, আমার চোখের নিচে কালি’- এমন চিরন্তন প্রেমের কথাগুলোই বেজে উঠবে নতুন গানে। ‘বাগানের মালি’ গানটি পাগল হাসানের জীবদ্দশায়ই ব্যান্ড লালনের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছিল। এবার সেটিই প্রথমবারের মতো শ্রোতাদের সামনে আসছে।ব্যান্ডের ভোকাল নিগার সুলতানা সুমি জানান, ‘গানটি পুরোপুরি তৈরি। আমরা এটি পাগল হাসানের সঙ্গে কোলাবরেশন করেই তৈরি করেছিলাম। শিগগিরই গানটি প্রকাশ করব।’
লালনের ড্রামার ও দলনেতা তিতি বললেন, ‘পাগল হাসানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই হৃদ্যতাপূর্ণ ছিল। তখন আমরা নতুন কিছু করার খুঁজছিলাম। নিজেদের স্টাইলের বাইরে গিয়ে কিছু করব বলে ভাবছিলাম। সেখান থেকেই জন্ম নেয় ‘বাগানের মালি’। এই গানটি আমাদের একসঙ্গে কাজের আনন্দ ও সৃষ্টিশীলতার স্মারক।’
ছয় মাসেও আসেনি ছেলের লাশ, পরিবারের আহাজারি
সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাতের মামলা