অভিনয় ও আইটেম গানের পাশাপাশি নিজের কণ্ঠে গানও তুলে নিয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। শনিবার (৯ আগস্ট ) মুক্তি পাচ্ছে নোরার নতুন গান ‘ওহ মামা তেতেমা’। এরই মধ্যে অন্তর্জালে অবমুক্ত করা হয় গানটির প্রথম ঝলক। গানটিতে শুধু পারফর্মই নয়, কণ্ঠও দিয়েছেন নোরা। তার সঙ্গে রয়েছেন আফ্রিকান সুপারস্টার রেইভ্যানি এবং চমক হিসেবে গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষালও। গানের পোস্টার নোরা ফাতেহি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
আফ্রো-ইনস্পায়ার্ড পোশাকে, আধুনিক ছোঁয়ায় ফ্যাশনের দিক থেকেও নজর কাড়ছেন নোরা। গানটির প্রকাশিত টিজার এরই মধ্যে নজর কেড়েছে ভক্তদের। এর মধ্য দিয়ে নোরা ফাতেহি আবারও প্রমাণ করলেন, তিনি শুধু নৃত্যশিল্পী বা অভিনেত্রীই নন, একজন বৈশ্বিক সংগীতশিল্পী হিসেবেও তার অবস্থান দৃঢ় করছেন। এর আগে জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ গানটি কণ্ঠ দিয়েছিলেন নোরা। যেটি এরই মধ্যে ১৩ কোটি ভিউ ছাড়িয়ে গেছে ইউটিউবে।
সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন