১৮ জুলাই মুক্তি পেয়ে বক্স অফিস মাতানো ‘সাইয়ারারা’র পর এবার নতুন চমক দেখাচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি অভিনীত সিনেমা ‘ধড়ক ২’। বৃহস্পতিবার পর্যন্ত ১৬.৭০ কোটি আয় করার পরের দিন শুক্রবার শুক্রবার ( ৮ আগস্ট) ছবিটির আয়ের গ্রাফটি সামান্য নিচে নেমে আসে।
এদিন সিনেমাটির সংগ্রহ ছিল মাত্র ৬০ লাখ রুপি, তবে তা সত্ত্বেও ছবিটির মোট আয়ের অঙ্ক ১৭.৩০ কোটি রুপি হয়েছে। এর সঙ্গে ‘ধড়ক ২’ এমন অনেক রেকর্ড ভেঙেছে, যা নিঃসন্দেহে প্রধান অভিনেতাদের খুশি করবে।
শাজিয়া ইকবাল পরিচালিত এ রোমান্টিক থ্রিলার ছবিটি সিদ্ধান্ত চতুর্বেদীর সর্বোচ্চ আয়কারী সিনেমা। আমরা এখানে সেই চলচ্চিত্রগুলোর কথা বলছি যেখানে সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ বা প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
‘গাল্লি বয়’ বাদ দিলে ভারতীয় বক্স অফিসে সিদ্ধার্থ চতুর্বেদীর ‘বান্টি অউর বাবলি ২’ (১২.৫০ কোটি), ফোন ভূত (১৪.০১ কোটি) ও ইয়ুধরা-র (১১.৩১ কোটি) আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে ধড়ক-২। অন্যদিকে এটি তৃপ্তি দিমরিরও একটি ছবির রেকর্ডও ভেঙে দিয়েছে।
অভিনেত্রীর ২০১৮ সালের ছবি ‘লায়লা মজনু’ ভারতীয় বক্স অফিসে মাত্র ২.৮৯ কোটি রুপি আয় করেছিল।
৪০ কোটি রুপি বাজেটে নির্মিত এ ছবিটি এখনও খরচ তুলতে পারেনি। অন্য দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘সন অফ সর্দার ২’ ছবির জন্য এবারের বক্স অফিস বেশ দুর্গম। অনীত পাড্ডা এবং আহান পান্ডের সিনেমা সাইয়ারা-র কারণে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে।
সঙ্গে ধড়ক ২-এর থেকেও বক্স অফিস সংগ্রহ কম ‘সন অফ সর্দার’-এর।
‘ধড়ক ২’ বক্স অফিসে খাতা খুলেছিলেন ৩.৫০ কোটি টাকা দিয়ে। এরপর প্রথম শনি ও রবিবারে ছবির সংগ্রহ ৩.৭৫ কোটি ও ৪.১৫ কোটি টাকা। এরপর সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে ছবি সংগ্রহ করে যথাক্রমে ১.৩৫ কোটি, ১.৭০ কোটি, ১.১৫ কোটি ও ১.১০ কোটি রুপি। অর্থাৎ প্রথম সপ্তাহে ধড়ক ২ আয় করে ১৭ কোটির কাছাকাছি।
যারা নির্বাচন ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: দুদু
কাঁধের হাড় সরে গেলেও অস্ত্রোপচার করাতে চান না ক্রিস ওকস
হানি ট্র্যাপ ও ছিনতাইয়ের ভিডিও করায় প্রাণ হারান সাংবাদিক তুহিন
বিজয়নগরে সরকারি জায়গা থেকে দোকান অপসারণ করলেন ইউএনও