ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে ছোট ছেলে শেহজাদ খান বীর ও সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীও রয়েছেন। ভাইরাল হওয়া তাদের একসঙ্গে ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি নিয়ে তোলপাড় এখন নেটপাড়া। চলছে নানা রকম আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, অপু বিশ্বাসকে দূরে সরিয়েই কি কাছাকাছি হলেন শাকিব-বুবলী! আবার বলছেন, অতীতের মান-অভিমান ভুলে হয়ত নতুন করে পথচলা শুরু করছেন তারা।
এমন অবস্থায় অপু বিশ্বাসের মন্তব্য ও প্রতিক্রিয়ার অপেক্ষায়ও ছিল নেটিজেন-ভক্তরা। যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি শাকিবের এই প্রাক্তন স্ত্রীকে। তবে শাকিবের কাছে অপু কিংবা বুবলীর অবস্থান কেমন- তা কারোরই অজানা নয়।
তবে সব জল্পনাকে আপাতত থামিয়ে দিতে শনিবার (৯ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেইজের স্টোরিতে একটি ছবি শেয়ার করে নেন শাকিব খান। সেখানে দেখা যাচ্ছে বড় ছেলে আব্রাম খান জয়কে। ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘মিস ইউ পাপা’।
শাকিব ঘনিষ্ঠ ও ভক্তরা মনে করেন, দুই সন্তানের জন্য সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করেন শাকিব। নায়ক যাই করেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে। বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি। কোনোভাবেই যাতে ভাঙা দাম্পত্যের প্রভাব সন্তানদের ওপর না পড়ে, তা নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সৌজন্য সম্পর্ক বজায় রাখেন।
মুন্সীগঞ্জে সংখ্যালঘু পরিবারের ফসলি জমি দখল, প্রতিবাদে মানববন্ধন
ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল