টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর হবে আগামী ফেব্রুয়ারিতে। ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া এই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার জন্য যথেষ্ট সময় রয়েছে দলগুলোর হাতে। তবে এরই মধ্যে একধাপ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বিশ্বকাপের ওপেনিং জুটির কথা নিশ্চিত করেছেন অধিনায়ক মিচেল মার্শ।
অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক বলেন, 'আগামীতে ট্রাভিস হেড এবং আমি ইনিংসের শুরুটা করবো। একসঙ্গে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাতে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। তাই আমরা সেখানে (বিশ্বকাপে) শুরুটা করবো।' দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে হেডের সঙ্গেই জুটি গড়বেন মার্শ।
বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত এই ফরম্যাটে ১৫টি ম্যাচ পাচ্ছে অস্ট্রেলিয়া। ম্যাচগুলোয় বিশ্বকাপের ভাবনা কাজে লাগাতে চায় তারা। মার্শ বলেন, 'বিশ্বকাপের আগে ১৫ ম্যাচ পাব। যে স্টাইলে খেলতে চাই সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাবে। এটা নিশ্চিত করতে হবে যে, ছেলেরা প্রতিটা মুহূর্ত উপভোগ করবে এবং সিরিজ জিতবে।'
দুই বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে ফিরছে বিদেশি ক্রিকেটার
৬.৫ ফুটের বেনিয়ামিন সেসকোকে ১২শ' কোটি টাকায় কিনলো ম্যানইউ