ময়মনসিংহের ত্রিশালের ৩ নম্বর কাঁঠাল ইউনিয়নের আয়নাক্ষেত বোর্ডঘর মোড়ে পূর্ব শত্রুতার জেরে নৃশংস হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে সোমবার দশটার দিকে মানববন্ধন করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ী এলাকার চিহ্নিত ডাকাত, কুখ্যাত সন্ত্রাসী কামাল মিয়ার নেতৃত্বে সশস্ত্র গ্যাং সম্প্রতি বোর্ডঘর মোড়ে ৫টি দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ ও মালামাল লুট করে এবং বেপরোয়াভাবে ভাঙচুর চালায়। এ ঘটনার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে মনববন্ধন করে এলাকাবাসী।
বক্তারা বলেন, এই গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না হলে এলাকায় অশান্তি আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
