আজ মংগলবার কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস সিরিয়ার আল কারমাহ’র বিপক্ষে খেলবে। ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের কিংসের দায়িত্ব নিতে কাতার আসার কথা। অথচ গতরাতে ইরাকের ডুহক স্পোর্টস ব্রাজিলিয়ান কোচের সঙ্গে চুক্তির ছবি প্রকাশ করেছে ইনস্টাগ্রামে।
ব্রাজিলের বয়সভিত্তিক দল, এবং এশিয়ার বেশ কয়েকটি ক্লাবে কাজের অভিজ্ঞতাপূর্ণ ফারিয়াসকে ১৮ জুলাই কোচ হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছিল বসুন্ধরা কিংস। তিনি কাতারে দলের সঙ্গে আসবেন সেটাও জানিয়েছিলেন। এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের ম্যাচের আগের দিন ইরাকি ফুটবল ক্লাব দুহকের সংগে চুক্তি সাক্ষরের ছবি পুরো পরিস্থিতি জটিল করে তুলেছে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হেড কোচ থাকা বাধ্যতামূলক। বসুন্ধরা কিংসের মিডিয়া ডিপার্টমেন্ট রাতে কাতার থেকে শুধু অধিনায়ক তপু বর্মণের বক্তব্য প্রেরণ করেছে।
×
