টানা তিন সপ্তাহ বক্ম অফিস মাতানোর পর এবার ওটিটিতে অবমুক্ত করার ঘোষণা দিল বলিউডের‘সাইয়ারা’ সিনেমাটির নির্মাতাপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ওটিটিতে দেখা মিলবে ‘সাইয়ারা’র। মোহিত সুরির পরিচালনায় নির্মিত এই ছবিটি প্রমাণ করে দিয়েছে যে, বড় বাজেটের সুপারস্টারদের ছবিই শুধু নয় একটি সুন্দর গল্প আর বলিষ্ঠ অভিনয়ও শত শত কোটি টাকার ব্যবসা করতে পারে।
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শক উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সিনেমা হলের ভেতরের নানা আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। শুধু সাধারণ দর্শকই নয়, বলিউডের বড় তারকারাও ছবিটির প্রশংসা করেছেন। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন আহান পান্ডে এবং অনীত পান্ডা।
নির্মাতা জানান, যারা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারেননি, তাদের জন্যই ওটিটি প্ল্যাটফর্মে ছাড়া হচ্ছে সাইয়ারা। আর খবরটি প্রকাশ করেছেন যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে নিশ্চিত করেছেন যে, রাতারাতি তারকা বনে যাওয়া আহান পান্ডে এবং অনীত পান্ডার ছবি ‘সাইয়ারা’ খুব শিগগিরই মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। একইসঙ্গে তিনি প্রকাশ করেছেন ছবিটির মুক্তির তারিখও।
শানু শর্মার পোস্টে একজন লিখেছেন, ‘আমি ছবিটি প্রতি রবিবার দেখতে পারি’, আরেকজন লিখেছেন, ‘আমি তারিখটা মনে রাখব, মুক্তির জন্য অপেক্ষা করব।’ তবে, এখন পর্যন্ত ছবিটির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ওটিটি মুক্তির তারিখ ঘোষণা করেননি।
৭ দিন পর বন্ধ হলো কাপ্তাই হ্রদের জলকপাট
বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
ধোনির ১০০ কোটি রুপি মানহানি মামলার বিচার শুরুর নির্দেশ