এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি স্টেজের ম্যাচে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ঢাকা। জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ কাটিয়েছে দুদল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে বসে আবাহনী।
চ্যালেঞ্জ লিগের মূল পর্বে অর্থাৎ গ্রুপ পর্বে খেলতে হলে অবশ্যই জিততে হবে এই প্লে-অফ ম্যাচটি। সেই লক্ষ্যে নতুন মৌসুমে আবাহনীতে যোগ দেওয়া সুলেমান দিয়াবাতে, শেখ মোরসালিন, আল-আমিন ও কাজেম শাহ- প্রত্যেককেই শুরুর একাদশে জায়গা দেন কোচ মারুফুল হক।
তবে শক্তিশালী মুরাসকেই দেখা যায় আধিপত্য বিস্তার করতে। আক্রমণের পরিসংখ্যানেও এগিয়ে ছিল কিরগিজ ক্লাবটি। এখন এক গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়াতে পারবে কি আবাহনী।
দক্ষিণ আফ্রিকার 'বেবি এবিডির' ৪১ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি
কিংসের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক আজ