কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের কাছে জোড়া গোলে হেরে গিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডকে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে বসে আবাহনী। বাকি সময়টাতে চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেনি আবাহনী। উল্টো শেষের যোগ করা সময়ে মুরাস আরও একটি গোল করলে ২-০ ব্যবধানে হারতে হয় আবাহনীকে।
কাতারের দোহায় আজ রাত সাড়ে এগারোটায় সিরিয়ার ক্লাব আল কারামাহ এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের আরেক ক্লাব বসুন্ধরা কিংস।
দক্ষিণ আফ্রিকার 'বেবি এবির' ৪১ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি
বার্সার দুই তারকার বন্ধুত্বে ফাটল, কারণ প্রেমিকাদের বিবাদ 