ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝোড়ো সেঞ্চুরি হাঁকালেন দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিস। মাত্র ৪১ বলে তিন অঙ্ক ছুঁয়ে তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৫ রানে (৫৬ বলে)। তার ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে তোলে ২১৮/৭ এবং বড় ব্যবধানেই জিতে নেয় ম্যাচ।
ব্রেভিস এবারের আইপিএলে নিলামে কোনো দল পাননি। পরে ইনজুরিতে পড়া এক খেলোয়াড়ের বদলি হিসেবে চেন্নাই সুপার কিংসে যোগ দেন। এই প্রেক্ষাপটেই ব্রেভিসের সেঞ্চুরি দেখার পর দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স আইপিএল দলগুলোকে উদ্দেশ করে টুইট বার্তায় বলেছেন,
'নিলামে ব্রেভিসকে নেওয়ার সোনালি সুযোগ ছিল! সবাই বড় ভুল করেছে। সিএসকে হয়তো ভাগ্যবান, না হলে এটা ছিল সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক। ছেলেটা খেলতে জানে।'
কিছুক্ষণ পর আরেক টুইট বার্তায় এবিডি বলেন, “ভাবা যায় না, কেউ তাকে দলে নেয়নি! অথচ সে ইনজুরি সাব হিসেবে এসে এমন পারফরম্যান্স দেখাল।”
এবি ডিভিলিয়ার্সের ৩৬০ ডিগ্রি শটের মতো ব্যাট করার দক্ষতার জন্য ব্রেভিসকে 'বেবি এবি' নামে ডাকা হয়। মজার ব্যাপার টি-টোয়েন্টিতে ডিভিলিয়ার্সের কোনো সেঞ্চুরি না থাকলেও ব্রেভিস তার নবম টি-টোয়েন্টিতেই করলেন প্রথম সেঞ্চুরি।
বার্সার দুই তারকার বন্ধুত্বে ফাটল, কারণ প্রেমিকাদের বিবাদ 