ত্রিশালের সাবেক এমপি মাদানীর ইন্তেকাল 

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:৪৩ এএম

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের  দুইবারের সাবেক এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী (৭৩) মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টায় ঢাকায় ইউনাইটেট  প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি পাকিস্তান থেকে কোরআনে হাফেজ হন। মাদীনা ইউনিভার্সিটি থেকে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। মাদানী ১৯৯৬ সালে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদিয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ তার নিজ গ্রামের বাড়ী সদর ইউনিয়নের চক পাঁচপাড়া মাদ্রাসা ও কারিগরি কলেজ মাঠে আজ বুধবার অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত