নানা ঘটনা-রটনা ও অগ্রিমি টিকিট বিক্রিতে ঝড় তুলে বৃহস্পতির (১৪ আগস্ট) পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির নতুন সিনেমা ধূমকেতু। আজ সকাল থেকেই শুভশ্রীকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের সঙ্গে সিনেমাটি উপভোগ করছেন দেব। র্বৃষ্ট-বাদলকে উপেক্ষা করেই দর্শক ভিড় করছেন সিনেমা হলে।
এদিকে ‘ধূমকেতু’ ধামাকার মধ্যেই আজই (বৃহস্পতিবার)প্রকাশ্যে এল দেবের পরবর্তী ছবি ‘রঘু ডাকাত-এর অফিসিয়াল পোস্টার। আসন্ন শারদীয় উৎসবে সিনেমাটি মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই চলছে ছবিটির জোর প্রচারণা।
এর আগে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত পুজোর ছবি ‘রঘু ডাকাত’র বিভিন্ন লুক প্রকাশ্যে এলেও এবার অফিসিয়াল পোস্টারে দেবকে দেখে আরও এক ছকভাঙা চরিত্রে তাকে দেখার অপেক্ষায় বুক বাঁধছেন অনুরাগীরা। সেখানে তাকে দেখা যাচ্ছে যুদ্ধ সাজে সেজে সাদা ঘোড়ার পিঠে সওয়ার দেব। কপালে তাঁর লাল তিলক, কোমরে বাঁধা লাল কাপড় হাওয়ায় উড়ছে, হাতে রয়েছে তরবারি। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ‘রঘু ডাকাত’র পোস্টার প্রকাশ্যে আসার পরই উপচে পড়েছে দর্শকের ভালোবাসা।
কুয়াকাটায় এক ইলিশের দাম সাড়ে ৫ হাজার টাকা
ডাকসুর মনোনয়ন ফরম বিতরণ নিয়ে জানাচ্ছে ঢাবি প্রশাসন। সরাসরি...