কাশ্মীরে হড়কা বানে অন্তত ৩৮ জনের প্রাণহানি

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৬:৫৮ পিএম

কাশ্মীরের কিস্তোয়ার জেলার চাশোটি গ্রামে তুমল বর্ষণ ও আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে কর্তৃপক্ষ। এছাড়ও আরও অন্তত ১০০ জন নিখোঁজ বলে জানিয়েছে এনডিটিভি।

কিস্তোয়ারের পুলিশ কন্ট্রোল রুমের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ৩৮টি মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পর্যন্ত ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

এ ঘটনায় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ স্বাধীনতা দিবস উদযাপনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় তার বাসভবনে নির্ধারিত ‘অ্যাট হোম’ চা-আড্ডা বাতিল করেছেন।

এক্স-এ পোস্টে মুখ্যমন্ত্রী জানান, কিস্তোয়ারে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বিপর্যয়ের কারণে আমি আগামীকালের ‘অ্যাট হোম’ চা-আড্ডা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া সকালবেলার স্বাধীনতা দিবস উদযাপনের সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করেছি। তবে আনুষ্ঠানিক কর্মসূচি—বক্তৃতা, কুচকাওয়াজ ইত্যাদি পূর্বনির্ধারিত মতোই চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত