বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নার বড় ছেলে জেলা জাপা নেতা হুসাইন শরীফ সঞ্চয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করে।
এর আগে বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকার মেট্রো-পলিটনের ভাটরা থানা এলাকায় ছাত্র জনতা সঞ্চয়কে দেখতে পেয়ে আটক করে ভাটরা থানায় সোর্পদ করে। হুসাইন শরীফ সঞ্চয় বগুড়া জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক এবং শিবগঞ্জ উপজেলার মহাস্থানের বাসিন্দা।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন সঞ্জয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হুসাইন শরীফ সঞ্চয়ের বিরুদ্ধে হত্যা, নাশকতা, বিষ্ফোরক দ্রব্য, হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। ভাটরা থানায় আটক হওয়ায় পর বৃহস্পতিবার (১৪ আগস্ট) শিবগঞ্জ থানার মামলার প্রেক্ষিতে ভাটরা থানা পুলিশ তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে বৃহস্পতিবার বিকেলে পুলিশ হুসাইন শরীফ সঞ্চয়কে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করে। আদালতের বিচারক মেহেদী হাসান তাকে হাজতি পরোয়ানা মূলে কারাগারে প্রেরণের আদেশ দেন।
চকরিয়ায় বসতঘরে ডাকাতির কবলে ৩ পরিবার, স্বর্ণ ও টাকা লুট