এক কোরাল বিক্রি হলো ৩৫ হাজারে

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৩:১৭ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় ২১ কেজি ৮০০ গ্রামের একটি কোরাল ৩৪ হাজার ৮৮০ টাকা বিক্রি হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় কুয়াকাটা মেয়র মৎস্য মার্কেটে মাছটি নিলামের মাধ্যমে ক্রয় করেছেন হাসিব ফিশের ব্যবস্থাপনা পরিচালক খলিল খান। আর মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

জেলে আল-আমীন মাঝি বলেন, মোহনায় ভাসমান অবস্থায় মাছটি দেখতে পেয়ে জালে তুলেছেন। দামও ভালো পেয়েছেন।

হাসিব ফিসের মালিক মো. খলিল খান বলেন, আজ ভোররাতে নৌকা নিয়ে সাগরে গেলে আন্ধারমালিক নদীর মোহনায় ভাসমান অবস্থায় মাছটি দেখতে পেয়ে জালে তুলেছেন জেলের আল-আমিন মাঝি (২৮)। পরে সকালে প্রথম নিলামে খান ফিস থেকে ১৬০০ টাকা দরে ২১ কেজি ৮০০ গ্রামের একটি কোরাল ৩৪ হাজার ৮৮০ টাকা ক্রয় করেন তিনি। স্থানীয় বাজারে ১৭০০ টাকা কেজি দরে বিক্রি করবেন বলেও জানান এই মাছ বিক্রেতা।

মেসার্স খান ফিশের পরিচালক আলমগীর খান বলেন, এ ধরনের বড় কোরাল মাছ দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ এগুলো কিনতে পারে না। মূলত পর্যটকরা এ মাছের ক্রেতা।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ পায়রা, বিষখালী, বলেশ্বর ও সুন্দরবনের মোহনাগুলোতে জেলেদের জালে বেশি ধরা পড়ে। এটি ভালো খবর সামনে আরও ধরা পড়বে বলে আশা করেন এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত