কুড়িগ্রামে ৫০০ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম

কুড়িগ্রামের চর রাজিবপুরে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে ভোর রাতে উপজেলার বালিয়ামারি বাজার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর গোয়ালেরচর এলাকার মোহাম্মদ আলী হোসেন (৩৬) ও কুড়িগ্রাম রৌমারীর খেওয়ারচর এলাকার মো. শাহীন হাসান (২৭)। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিবপুরে ৫০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত