অবশেষে শাকিবের নায়িকা তানজিন তিশা

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৮:১৮ পিএম

আগামী মাসেই নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে। প্রস্তুতির শুরু থেকেই শোনা যাচ্ছিল শাকিব খানের বিপরীতে ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হবে। তবে সেই অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়নি। শেষমেশ জানা গেল, তানজিন তিশাই হচ্ছেন শাকিবের নায়িকা।  সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ইতিমধ্যে মৌখিক সবকিছুই চূড়ান্ত হয়েছে। অপেক্ষা কেবল আনুষ্ঠানিকতার।

 

এই সিনেমা নিয়ে দেশের একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন। সেই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সংবাদমাধ্যমের দাবি, শাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে! 

তবে বিশেষ একটি সূত্র জানায়, শাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন। 

গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ, যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায়। 

জানা গেছে, সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে সিনেমাটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত