শুরুতে নাইম শেখ এবং জিসান আলমের ঝড়ো সূচনা, মাঝের দিকে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের দৃঢ়তা এবং শেষদিকে ইয়াসির আলী চৌধুরী রাব্বির ঝড়ো ক্যামিওতে নর্দান টেরিটোরির বিপক্ষে চার উইকেটে ১৭২ রান তোলে বাংলাদেশ 'এ' দল।
নাইম শেখ এবং জিসান আলমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। প্রথম ছয় ওভারে দলটি তোলে এক উইকেটে ৬৩ রান। ১১ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে থামেন নাইম শেখ। টম মেঞ্জিসের লেগ স্টাম্পের অনেক বাইরের বলে ডাউন দ্যা উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ আউট হন তিনি।
তিনে নেমে সুবিধা করতে পারেননি সাইফ হাসান। ১০ বলে তিন রান করে ডার্সি শটের ঝুলিয়ে দেয়া বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে ফিরে যান তিনি।
দলীয় ৭৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ 'এ' দল। ২৩ বলে ৩০ রান করা জিসান আলম প্যাভিলিয়নে ফিরে যান। ম্যাট হেমন্ডের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ওয়াইড লং অনে ক্যাচ দিয়ে বিদায় নেন জিসান। ১৩.২ ওভারে ১০০ ছোঁয় বাংলদেশ।
১৫তম ওভারে মেনিজিসকে টানা তিনটি চার হাঁকান নুরুল হাসান সোহান। এরপরের বলে ডট দিয়ে তারপরের বলে আউট হন সোহান। ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দেন বাংলাদেশের অধিনায়ক। ফেরার আগে করেন ২৩ বলে ৩৫ রান। দলীয় ১২০ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
শেষদিকে আফিফ হোসেনের ৪০ বলে ৪১ এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বির ১৩ বলে ২২ রানের ক্যামিওতে চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় বাংলাদেশ দল।
সিরিজে নিজেদের প্রথম ম্যাচে সম্ভাবনা জাগিয়েও পাকিস্তানের কাছে নুরুল হাসান সোহানরা হেরে যান ৭৯ রানের বড় ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালের ৩২ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ 'এ' দল। তৃতীয় ম্যাচে পার্থ স্কচার্স একাডেমীর বিপক্ষে দলটি হেরেছে পাঁচ উইকেটে।
সুর্যকুমারের আইকনিক ক্যাচের আগে নাকি সরানো হয়েছিল সীমানা দড়ি!
বিপিএল ফিক্সিংয়ে নাম জড়ানোয় শাকিব খানের দলের বিবৃতি