হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসায় ফেরেন।
এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। পরে রাত ১১টা পর্যন্ত তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন। এরপর অসুস্থ বোধ করলে দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সকালে চিকিৎসকরা জানান, বর্তমানে বিএনপি মহাসচিব শারীরিকভাবে সুস্থ আছেন।
