যুদ্ধবিরতির আলোচনা চলছে এরই মধ্যে ইউক্রেনের কাছে এক হাজারসেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। এ বিষয়টি নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি। একইসঙ্গে মস্কো ইউক্রেন থেকে তার ১৯ জন নিহত সেনার মরদেহ গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) তুরস্কে কিয়েভের সঙ্গে আলোচনার সময় মস্কোর প্রধান আলোচক হিসেবে মেডিনস্কি টেলিগ্রামে এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ইস্তাম্বুল চুক্তি অনুসারে এই দেহাবশেষ কিয়েভে ফিরিয়ে দেয়া হয়েছে।
ইউক্রেনের যুদ্ধবন্দিদের চিকিৎসার জন্য সমন্বয় সদর দপ্তরও নিশ্চিত করেছে যে রাশিয়ার কাছ থেকে এক হাজার সেনার মরদেহ গ্রহণ করেছে তারা। এই বিনিময়টি ঘটল আলাস্কার অ্যাঙ্কোরেজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের কয়েকদিন পর।
এর আগে গত জুনের শুরুতে ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের দ্বিতীয় দফা আলোচনার সময় মানবিক ইঙ্গিত হিসেবে কিয়েভের ছয় হাজারেরও বেশি সেনার দেহাবশেষ ফেরত পাঠানোর প্রস্তাব দেয় মস্কো। সে অনুযায়ী দেহাবশেষ পরবর্তী সপ্তাহগুলোতে কয়েক ধাপে ইউক্রেনে পাঠানো শুরু হয়। বিনিময়ে রাশিয়া তার মোট ৭৯ জন নিহত সৈন্যের মৃতদেহ ফেরত পেয়েছে।
নরসিংদীতে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
তেজগাঁওয়ে সাততলা বস্তিতে আগুন