'সাকিব'কে নিয়ে বাংলাদেশে আসছে 'শক্তিশালী' নেদারল্যান্ডস

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৫:১৭ পিএম

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে তারা। উল্লেখযোগ্যভাবে দলে জায়গা পেয়েছেন বাহাতি স্পিনার অলরাউন্ডার সাকিব জুলফিকার।

২৬ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে ডাচ ক্রিকেটাররা। এরপর তিনদিনের প্রস্তুতি ক্যাম্প শেষে মাঠে গড়াবে সিরিজ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, আর বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশে ২০১১ সালের বিশ্বকাপের পর এই প্রথম আসছে নেদারল্যান্ডস। সেবার চট্টগ্রামে বাংলাদেশ হারিয়েছিল নেদারল্যান্ডসকে। এছাড়া আরো দুটি ওয়ানডে হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যে, যার সর্বশেষটি ২০২৩ বিশ্বকাপে, যে ম্যাচে হেরেছিল বাংলাদেশ। আর টি-টোয়েন্টিতে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ হারিয়েছিল নেদারল্যান্ডসকে।

নেদারল্যান্ডসের স্কোয়াড

ম্যাক্স ও'দাউদ, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রসম, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত