নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অফিস ভারতীয় ভূখণ্ডে পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ ভিত্তিহীন বলে ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করেছে। দেশটির সরকার বলেছে, অন্য কোনো দেশের বিরুদ্ধে ভারতের ভূখণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয় না দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, সরকার আওয়ামী লীগের কথিত সদস্যদের মাধ্যমে ভারতে কোনো ধরনের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছে—এমন বিষয়ে অবগত নয়। ভারতীয় আইনের পরিপন্থী কোনো কার্যক্রমও ঘটছে বলে সরকারের কাছে তথ্য নেই।
বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার অন্য দেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ভারতীয় মাটি থেকে পরিচালিত হতে দেয় না। দিল্লি আশা করে ঢাকায় যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে বাংলাদেশে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিষিদ্ধ আওয়ামী লীগ ‘নয়াদিল্লি ও কলকাতায়’ অফিস স্থাপন করে তাদের কার্যক্রম পরিচালিত করছে তা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় বলে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। এরপরই প্রতিক্রিয়ায় এসব জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিষিদ্ধ আ. লীগের কার্যালয় ভারতে বন্ধের তাগিদ ঢাকার