টিসিবি'র পণ্যবাহী গাড়ির চাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৮:২৯ পিএম

চট্টগ্রামে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যবাহী একটি গাড়ির চাপায় রঞ্জিত কর্মকার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানার আন্দরকিল্লা রাজাপুর লেইনের দুর্গাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে টিসিবির পণ্যবাহী একটি ট্রাক রাজাপুকুর লেইন এলাকায় প্রবেশ করছিল। ট্রাকটি আন্দরকিল্লা মোড় থেকে পেছনের দিকে ঢোকার সময় ব্রেকফেল হয়ে যায়।   

ট্রাকের চাপায় রঞ্জিত কর্মকারের পা আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত