আফগান স্পিন সুপারস্টার রশিদ খানের সঙ্গে লজ্জার রেকর্ড বিষয়টা ঠিক মানানসই নয়। কিন্তু দ্য হান্ড্রেডের গত মৌসুমে তিনি এক ওভারে (৫ বলের সেট) ৩০ রান দিয়ে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে খরুচে ওভারের বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন। এবার তাকে এই লজ্জার রেকর্ড থেকে মুক্ত করলেন ইংলিশ পেসার স্যাম কুক।
গত মে মাসে ইংল্যান্ডের হয়ে অভিষিক্ত কুক বুধবার ওভাল ইনভিন্সিবলসের বিপক্ষে দ্য হানড্রেডে এক ওভারে খরচ করেছেন ৩২ রান। প্রথম বল ওয়াইড হয়ে বাউন্ডারি, অর্থাৎ ৫ রান। এরপর আরও এক ওয়াইড। তারপর স্যাম কারেন মারেন ছক্কা ও চার। সব মিলিয়ে মাত্র দুই বলে ওঠে ১৬ রান।
এখানেই শেষ নয়—তৃতীয় বৈধ ডেলিভারিতে কুক করেন নো বল, আর সেটি যায় ছক্কায়। ফলে এক বলেই যোগ হয় ৮ রান। ফ্রি হিটেও মারেন ছক্কা। দাঁড়ায় ৩ বলে ৩০ রান! শেষ দুই বলে অবশ্য কারেন নিতে পেরেছিলেন ২ রান। সবমিলিয়ে কুকের ওই ওভার থেকে ওঠে ৩২ রান, যার পুরোটাই এসেছে কারেনের ব্যাট থেকে।
এভাবেই রশিদ খানের রেকর্ড নিজের করে নেন কুক। ওভালের দ্য ওভালে টসে হেরে আগে ব্যাট করে ট্রেন্ট রকেটস তোলে ১০০ বলে ১৭১ রান। জো রুট খেলেন ৪১ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস। ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় ওভাল ইনভিন্সিবলস। ম্যাচসেরা কারেন খেলেন ২৪ বলে ৫৪ রানের ইনিংস।
ট্রেবল জয়ের নায়ককে আরও উজ্জ্বল দেখতে চান এনরিকে
ওয়ানডে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই হবে দক্ষিণ আফ্রিকায়
ফিফা বিশ্বকাপের স্বেচ্ছাসেবী হতে চান? জানুন আবেদনের যোগ্যতা ও নিয়ম