বিশ্বব্যাপী জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে এক তরুণী সেজে ভিডিও পোস্ট করার অভিযোগে মিশরের এক ছাত্র গ্রেপ্তার হয়েছে।
অভিযুক্তের নাম ‘ইয়াসমিন’ হিসেবে পরিচিত, তবে তার প্রকৃত নাম আবদুল রহমান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত সংবাদে জানা যায়, ১৮ বছর বয়সী আবদুল রহমান যুবতী নারী সেজে টিকটক ভিডিও তৈরি করে পোস্ট করতেন। এই ভিডিওগুলো উদ্দেশ্য ছিল মূলত দর্শকদের আকর্ষণ করা এবং বাড়তি ভিউ ও ফলোয়ার অর্জন।
মিশরীয় কর্তৃপক্ষ জানায়, পুলিশের তদন্তের সময় এই ভিডিওগুলো অনৈতিক ও অস্বাভাবিক মানের ছিল, যা জনসাধারণের নৈতিকতা ক্ষুণ্ন করছিল।
জিজ্ঞাসাবাদে আবদুল রহমান স্বীকার করেন যে, টিকটকে তরুণী সেজে তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য এবং বিজ্ঞাপন পেতে তিনি এই কৌশল অবলম্বন করেছিলেন।
তবে তার প্রতিবেশীরা জানিয়েছেন, তারা তাকে কখনও সন্দেহজনক কিছু করতে দেখেননি। তাদের কাছে তিনি ছিলেন একজন সাধারণ যুবক।
তার এই প্রতারণার ঘটনা প্রকাশ পাওয়ার পর তাকে পাঁচ হাজার মিশরীয় পাউন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয়।
তদন্ত চলাকালীন কর্তৃপক্ষ আবদুল রহমানের ফোন এবং সব অনলাইন অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে। তার বিরুদ্ধে আইন লঙ্ঘন এবং সমাজের মূল্যবোধ ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।
মেসির শহরে বার্সেলোনার ম্যাচের বিরোধিতায় ২০ অধিনায়ক