সিংগাইরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৯:১৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে পানিতে ডুবে মো. ওবাইদুল্লাহ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চাপড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবাইদুল্লাহ ওই গ্রামের মো. রুবেল হোসেনের একমাত্র ছেলে।

প্রতিবেশীরা জানান, দুপুরে খেলার ফাঁকে বাড়ির আঙিনা থেকে অদূরে বর্ষার নতুন পানির দিকে চলে যায় ওবাইদুল্লাহ। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি টের না পেলেও কিছুক্ষণ পর শিশুটিকে না দেখে চারপাশে খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হলেও ততক্ষণে শিশুটি মারা যায়। 

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “ঘটনাটি সম্পর্কে থানায় কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। খবর পেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত