কুমিল্লার বুড়িচং উপজেলায় মালবাহী লরির চাপায় মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকালে কংশনগর বাজার এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট মো. শাহপরান বলেন, সাদ্দাম মোটরসাইকেল চালিয়ে দেবীদ্বার যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এরপর লরির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, লরিটি পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
‘ভোটাররা আমাকে কেন ভোট দিবে' এই প্রশ্নবানে বিদ্ধ হতে চাই: বিজয় ৭১ হল ভিপি প্রার্থী
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা 